বগুড়ার এক স্কুলের মাঠে ১৪৪ ধারা জারি

বগুড়া প্রতিনিধি
০৩ জুন ২০২৪, ১৮:১০আপডেট : ০৩ জুন ২০২৪, ১৮:১০

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের জোড় শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে একই সময়ে দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচনি সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক খান। ফলে কোনও প্রার্থীই ওই মাঠে সভা-সমাবেশ করতে পারেননি।

ইউএনও আশিক খান জানান, আগামী ৫ জুন চতুর্থ ধাপে ধুনট উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই খোকন (মোটরসাইকেল) ও অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক (ঘোড়া) রবিবার বিকাল ৩টায় চিকাশী ইউনিয়নের জোড় শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি সমাবেশ ডাকেন। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে বিধায় ১৪৪ ধারা জারি করে জোড় শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে ও এর আশপাশের এলাকায় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ বা ততোধিক ব্যক্তির সভা সমাবেশ, মিছিল, বিস্ফোরকদ্রব্য ও লাঠিসোঁটা বহন এবং উচ্চ শব্দের যন্ত্র বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ আদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের জন্য প্রযোজ্য হবে না।

এ প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হাই খোকন জানান, তিনি এখন পর্যন্ত কোনও সভা-সমাবেশ করেননি। স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির কাছে অনুমতি নিয়ে জোড় শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি সমাবেশ ডাকেন। এ বিষয়ে এলাকায় মাইকিং করা হয়। কিন্তু প্রতিপক্ষ প্রার্থী পরাজয়ের আশঙ্কায় একই সময় ও স্থানে পাল্টা সমাবেশ ডাকেন। প্রশাসন ১৪৪ ধারা জারি করলে তিনি প্রায় এক কিলোমিটার দূরে শনপচায় সমাবেশ করেছেন।

অপর প্রার্থী ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক জানান, তিনি প্রশাসনের মৌখিক অনুমতি নিয়ে স্কুল মাঠে সমাবেশ ডেকেছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপর্যয় দেখে পাল্টা সমাবেশ ডাকেন। কিন্তু এই প্রার্থী কোনও সমাবেশ করেননি।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান