পাঁচ দফা জানাজা শেষে রাজশাহীতে নাদিম মোস্তফার দাফন

রাজশাহী প্রতিনিধি
০১ জুলাই ২০২৪, ২৩:১৪আপডেট : ০১ জুলাই ২০২৪, ২৩:১৪

সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফার মরদেহ রাজশাহীর কাদিরগঞ্জ কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার (১ জুলাই) রাজধানীরর নয়াপল্টনসহ বিভিন্ন স্থানে পাঁচ দফা জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে রবিবার বেলা ১১টায় ইউনাইটেড হাসপাতালে মারা যান নাদিম মোস্তফা (৬০)। এদিন বিকালে তার মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে প্রথম জানাজা শেষে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে চিরবিদায় জানান। এরপর সড়কপথে মরদেহ নেওয়া হয় নাদিম মোস্তফার এলাকা রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুরে। সকাল ১০টায় দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, বেলা ১১টায় পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় এবং বেলা পৌনে ১২টায় বানেশ্বর কলেজ মাঠে জানাজা হয়। এরপর রাজশাহী মহানগর ঈদগাঁহ মাঠে বাদ জোহর শেষ জানাজা শেষে দাফন করা হয়।

বিএনপির সহ-সাংগঠনিক আমিরুল ইসলাম খান আলীম বলেন, ‌‘নাদিম মোস্তফা কী পরিমাণ জনপ্রিয় ছিলেন, প্রতিটি জানাজায় জনতার ঢল দেখেই বোঝা গেছে।’ 

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন জানান, নাদিম মোস্তফার মরদেহ দেখে তার নির্বাচনি এলাকার অনেককে চোখের পানি মুছতে দেখা যায়।

জানাজায় অংশ নেন বিএনপি নেতা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, শাহীন শওকত, এরশাদ আলী ঈশা, মামুনুর রশিদ, আবু সাঈদ চান, শফিকুল ইসলাম মিলন, আনোয়ার হোসেন উজ্জ্বলসহ সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেলা ছাত্রদল সাবেক নেতা নাদিম মোস্তফা কেন্দ্রীয় বিএনপির বিশেষ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজশাহী পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন।

/এসটিএস/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী