বিছানায় শুয়ে নাটক দেখার সময় রাসেলস ভাইপারের কামড়, সাপ নিয়ে হাসপাতালে

জয়পুরহাট প্রতিনিধি
০৪ জুলাই ২০২৪, ১৭:৫২আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৮:১৭

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিছানায় শুয়ে নাটক দেখার সময় বিষধর রাসেলস ভাইপারের কামড়ে মোহন মন্ডল (২৩) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। 

বুধবার গভীর রাতে উপজেলার মাঝিয়াস্থল গ্রামে এ ঘটনা ঘটে। পরে সাপটি পিটিয়ে মেরে ফেলেন মোহন। রাতেই স্থানীয় কবিরাজ ডেকে চিকিৎসা করান স্বজনরা। এতে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (০৪ জুলাই) বেলা ১১টার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় মৃত সাপটি সঙ্গে নিয়ে আসেন স্বজনরা। মোহন মন্ডল মাঝিয়াস্থল গ্রামের মো. আলম মন্ডলের ছেলে ও বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী।

হাসপাতালে ভর্তি হওয়ার পর মোহন মন্ডল বলেন, ‘বুধবার রাতে বিছানায় শুয়ে বিদ্যুতের আলো বন্ধ করে নাটক দেখছিলাম। রাত ১২টার দিকে পিঠে কী যেন কামড় দেয়। এরপর ঘরের আলো জ্বালিয়ে কিছু দেখতে না পেয়ে আলো বন্ধ করে পুনরায় শুয়ে পড়ি। কিছুক্ষণ পর হাত পেঁচিয়ে আবারও কামড় দেয়। আলো জ্বালিয়ে দেখতে পাই ডোরাকাটা একটি সাপ। এরপর সেটিকে পিটিয়ে মেরে চিৎকার দিলে পরিবারের লোকজন কবিরাজ ডেকে এনে চিকিৎসা করান। বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে মৃত সাপটি নিয়ে হাসপাতালে আসি। হাসপাতালে আসার পর চিকৎসকরা জানান এটি রাসেলস ভাইপার।’

সাপটি রাসেলস ভাইপার বলে নিশ্চিত করেছেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুম মনিরা তামান্না। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘মৃত সাপটি দেখে আমরা নিশ্চিত হয়েছি, তাকে রাসেলস ভাইপার কামড় দিয়েছে। তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। দীর্ঘ সময় কবিরাজি চিকিৎসা নেওয়ায় শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আমরা ওই শিক্ষার্থীকে পর্যবেক্ষণে রেখেছি।’

/এএম/
সম্পর্কিত
বিষধর সাপ আতঙ্কে রাজধানীবাসী, অ্যান্টিভেনম পাবেন যেখানে
সব উপজেলায় সাপের কামড়ের অ্যান্টিভেনম পাঠানোর নির্দেশ
উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ
সর্বশেষ খবর
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
সুশাসন কোথায়, চারদিকে কেবলই অনিশ্চয়তা
সুশাসন কোথায়, চারদিকে কেবলই অনিশ্চয়তা
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান