ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো সেনাসদস্য ও তার স্ত্রী-ছেলেসহ ৪ জনের

বগুড়া প্রতিনিধি
১১ জুলাই ২০২৪, ২৩:০৪আপডেট : ১১ জুলাই ২০২৪, ২৩:০৪

বগুড়ার শেরপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও দুই জন আহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন দুই জন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শেরুয়া বটতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা ও হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি আবু হাসেম এ তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের বদিউজ্জামানের ছেলে সেনাসদস্য আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আকতার (২৫) ও ছেলে সায়মুন হোসেন (৪) এবং অটোরিকশা চালক তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পর্বত শেখের ছেলে নাসিম (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় মহাসড়কে কাজ চলমান থাকায় পূর্ব পাশ দিয়ে যান চলাচল বন্ধ ছিল। ওই এলাকায় পশ্চিম পাশ দিয়ে যানবাহন চলাচল করছিল। সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টির মধ্যে বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী চালবোঝাই একটি ট্রাক ও বিপরীত দিক থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক নাসিম মারা যান।

গুরুতর আহত সেনা সদস্য আরিফুল ইসলাম, তার স্ত্রী মৌসুমী আকতার ও ছেলে সায়মুন হোসেনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

বগুড়ার সিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এটিএসআই লালন জানান, রাত সোয়া ৮টার দিকে আহত সিরাজগঞ্জের রায়আরিগঞ্জ উপজেলার পাঙ্গাসীয়া গ্রামের কালামের ছেলে কাউসার (২০) ও বগুড়ার শেরপুরের ছোনকা গ্রামের মৃত আফসার আলীর ছেলে গোলাম হোসেনকে (৬৫) বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে কাওসারের অবস্থা আশঙ্কাজনক।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি