‘ব্যর্থতার দায়’ নিয়ে ক্ষমা চাইলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

নাটোর প্রতিনিধি
০২ আগস্ট ২০২৪, ২২:৩৫আপডেট : ০২ আগস্ট ২০২৪, ২২:৩৫

দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত ও সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়াসহ সব দায় কাঁধে নিয়ে তরুণ প্রজন্মের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার (২ আগস্ট) বিকালে নাটোরের সিংড়ায় নিজ বাসভবনে আয়োজিত জাতীয় শোক দিবস স্মরণে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ দায় স্বীকার করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘যদি আমাদের তরুণ-তরুণীরা, ছাত্র-ছাত্রী ভাইবোনেরা মনে করে, দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী, তবে সেই দায় আমার। আমি দায়িত্বপ্রাপ্ত ডাক, টেলিযোগাযেগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য এ দায়দায়িত্ব আমার। সেই দায়দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য যদি কারও শাস্তি হয়, তাহলে সেটা হওয়া উচিত আমার।’

তিনি আরও বলেন, ‘আমি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে, শেখ হাসিনার কর্মী হিসেবে, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনও ভুলত্রুটি হয়ে থাকে, আমি করজোরে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট সেবা ব্যাহত হওয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়াসহ সবকিছুর দায়দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রীর যেকোনও সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য সবার সামনে প্রতিশ্রুতি দিচ্ছি।’

এ সময় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পলক বলেন, ‘কেউ যেন কোনও প্রকার ষড়যন্ত্র করে বা সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।’

তিনি দাবি করে বলেন, ‘আমাদের নিয়ত সহি ও সঠিক আছে। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলবো ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে উপস্থিত সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে পলক বলেন, ‘যেভাবেই হোক দেশের ছাত্র-ছাত্রী ও কিশোর-কিশোরীদের সঙ্গে যে দূরত্ব ও ভুল-বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, সেটা দূর করার উদ্যোগ নিতে হবে। সেটা আমাদের ঘর, প্রতিবেশী ও প্রতিষ্ঠান থেকে করতে হবে। ছাত্র-ছাত্রীদের চোখের ভাষা বুঝতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, কখনও তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয়। সঠিক সিদ্ধান্ত নিয়েই সেটার সমাধান করতে হবে।’

ভুল-বোঝাবুঝি দূর হবে জানিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে, তাদের প্রতি সংবেদনশীল হয়ে, স্নেহ-মমতা নিয়ে বসে কথা শুনলে অবশ্যই এই ভুল-বোঝাবুঝি দূর হবে। এতে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না।’

/এনএআর/
সম্পর্কিত
ডেটা ট্র্যাকিং কমাতে ফেসবুকের এই ৬ সেটিংস এখনই বদলে ফেলুন
ইউএনও কার্যালয়ে ভাঙচুর ও সাংবাদিক লাঞ্ছনা: ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার 
ভাঙা সাইকেল আর দিনমজুরির পথ পেরিয়ে ফারিহা আজ ‘দেশসেরা ফুটবলার’  
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস