আসামি ৪৫১

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আরেক মামলা

বগুড়া প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৪, ১৬:০৭আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৬:০৭

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সেলিম হোসেন (৪০) নামে এক শিক্ষক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহতের বাবা সেকেন্দার আলী বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটে সদর থানায় এ মামলা করেন। এজাহারে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার দুপুরে সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত সেলিম হোসেন বগুড়ার শিবগঞ্জের পীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি কাহালু উপজেলার মুরইল লাইট হাউস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বগুড়া সদরের ইসলামপুর হরিগাড়িতে বসবাস করতেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। গত ৪ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া শহরের সাতমাথায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন। শহরের সাতমাথায় স্টেশন সড়কে আইএফআইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ সাত নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে ককটেল ও পেট্রল বোমা নিক্ষেপ করা হয়।

বগুড়া পৌরসভার কাউন্সিলর আবদুল মতিন সরকার ও আমিনুল ইসলাম রামদা দিয়ে কুপিয়ে এবং কাউন্সিলর আরিফুর রহমান আরিফ হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম করেন। পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাতে তার মৃত্যু নিশ্চিত করেন।

উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাবেক এমপি ও জেলা সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায়, এ কে এম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, কোষাধ্যক্ষ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাছুদুর রহমান মিলন, দফতর সম্পাদক আল রাজি জুয়েল, যুব বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, উপ-দফতর সম্পাদক খালেকুজ্জামান রাজা, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের
সভাপতি সাজেদুর রহমান সাহিন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাঈমুর রাজ্জাক তিতাস, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও অসীম কুমার রায়, শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাম হোসেন ছান্নু, পৌর কাউন্সিলর শেখ আরিফুর রহমান আরিফ, আমিনুল ইসলাম, আমিন আল মেহেদী, রেজাউল করিম ডাবলু, এম আর ইসলাম রফিক, আব্দুল্লাহ আল মামুন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, দফতর সম্পাদক ফারুক কামাল ফিরোজ।

রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান শফিক, মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান সবুজ, আটমুল ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন, শিবগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ, জেলা যুবলীগের দফতর সম্পাদক জাকারিয়া আদিল, বগুড়া শহরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রউফ, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র দাস প্রমুখ।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল বাছেদ জানান, শিক্ষক সেলিম হোসেন পুলিশের গুলিতে নিহত হননি। ছাত্রজনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের নির্দেশে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ কারণে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে। মামলায় এই দুই জনসহ ১০১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৩৫০ জনকে।

তিনি আরও জানান, বগুড়া শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সদ্য সাবেক এমপি জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ ৮২ জনের নাম উল্লেখ করে ২৮২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রায় এক মাস পর জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক রহিমা খাতুন মেরী সদর থানায় মামলাটি করেন।

উল্লেখ্য, তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশত্যাগের পর আত্মগোপনে রয়েছেন দলটির মন্ত্রী-এমপি ও নেতাকর্মীরা। এর মধ্যে মন্ত্রী এমপি কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ শীর্ষ ও স্থানীয় নেতাদের আসামি করে এ পর্যন্ত বেশ কয়েকটি মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের