আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ছেলেকে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৪, ১৯:০৫ আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৯:০৫

বগুড়ার সোনাতলা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী খন্দকারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার নতুন বন্দর ঘোড়াপীর মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা এ সময় প্রায় ২৫ বান্ডিল পুরাতন টিন ও অন্যান্য মালামাল নিয়ে গেছে। এতে ব্যবসায়ীর অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাধা দিলে ব্যবসায়ীর ছেলে শফিকুল ইসলাম রোমানকে ছুরিকাঘাত করা হয়।

সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা জানান, শুনেছেন, এটা রাজনৈতিক প্রতিপক্ষের হামলা। তবে বিকাল পর্যন্ত মামলা হয়নি।

জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার নতুন বন্দর ঘোড়াপীর মাজার এলাকায় সাবেক আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী খন্দকারের ‘খন্দকার এন্টারপ্রাইজ’ নামে পুরাতন টিন, লোহা, চারকোল ও অন্যান্য মালামাল বিক্রির প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত ওই ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয়। তারা ভাঙচুর ও লুটপাট চালায়।

বাধা দিলে দুর্বৃত্তরা ব্যবসায়ীর ছেলে শফিকুল ইসলাম রোমানকে (৩৭) ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্বৃত্তরা ব্যবসায়ীর বাড়ির দরজায় গিয়ে ভাঙচুরে চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী ছোট ছেলে জিহাদ (১৫) ও ভাতিজা জুলেটকে (২৫) মারধর করা হয়।

যাওয়ার সময় দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ২৫ বান্ডিল পুরাতন টিন, চারকোল, লৌহজাত সামগ্রী ও অন্যান্য মালামাল নিয়ে যায়।

হামলাকারীদের ভয়ে ভীতসন্ত্রস্ত সাবেক আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী শাহজাহান আলী খন্দকার জানান, রাজনৈতিক প্রতিপক্ষ নয়, পূর্ব শত্রুতার জের ও প্রতিহিংসার কারণে এলাকার সর্বদলীয় দুর্বৃত্তরা তার প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও তার ছেলেকে ছুরিকাঘাত করেছে। ছোট ছেলে ও ভাতিজাকে মারধর করা হয়েছে। হামলায় ও লুটপাটে তার অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
এবার টুঙ্গিপাড়ায় বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ, দোকানের ১০টি ফ্রিজ লুট
গোপালগঞ্জের সীমান্তবর্তী নাজিরপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ 
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ