নওগাঁয় কেটে ফেলা হয়েছে বাগানের শত শত আম গাছ

নওগাঁ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৫ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৯

নওগাঁর পত্নীতলায় বাগান দখল করে আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আবুল হোসেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর ঐতিহ্যবাহী প্যারিমোহন গ্রন্থাগারে লিখিত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। এই ব্যবসায়ী ঢাকার সাভার জালেম্বর মহল্লার নিরাজ উদ্দীন দেওয়ানের ছেলে।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী ব্যবসায়ী জানান, নওগাঁর পত্নীতলার ব্যবসায়ী আনিছুর মোল্লা তার বন্ধু। তার মাধ্যমে প্রায় ১২ বছর আগে পত্নীতলার ঘোষপাড়া গ্রামের মৃত গোপেন্দ্রনাথ ঘোষের ছেলে গৌতম ঘোষ ও মেয়ে মিতালী রাণী ঘোষের কাছ থেকে ৬০ লাখ টাকায় পাটিচোরা ইউনিয়নের ছালিগ্রাম মৌজায় ৪ দশমিক ৩২ একর জমি ক্রয় কেনেন (যার হাল দাগ নং-১০১৮, সাবেক দাগ-৫৩ এবং জেএল নং-২২৬)। ওই জমিতে বারি-৪ জাতের ১২০০ আম গাছের চারা রোপণ করে ভোগ দখল করে আসছেন। আম গাছগুলো বড় হয়ে এখন ফল দেওয়া শুরু করেছে। প্রতি বছর ওই জমি থেকে প্রায় ১০ লাখ টাকার আম বিক্রি করে সাংসারিক খরচ চালানোর পাশাপাশি সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করেছেন ভুক্তভোগী।

তিনি দাবি করেন, হঠাৎ ১৫ সেপ্টেম্বর পূর্ব পাটিচোরা গ্রামের নাইম হোসেন এবং তার দুই ভাই লেমন হোসেন ও সেলিম হোসেনসহ আরও ২০/২৫ জন হাঁসুয়া, দা, কুড়াল, লাঠিসোঁটা নিয়ে বাগানে প্রবেশ ৮০০টির বেশি আম গাছ কেটে ফেলে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ সময় বর্গাদার আব্দুস সামাদ তাদের বাধা দিলে প্রাণে মেরে ফেলার হুমকি ও বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। তিনি ঢাকার বাসিন্দা হওয়ায় ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকায় এই সুযোগকে কাজে লাগিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতে পাঁয়তারা করছে।

নওগাঁয় কেটে ফেলা হয়েছে বাগানের শত শত আম গাছ

তিনি বলেন, এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করা হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ীর ছেলে শফিউল্লাহ দেওয়ান ও ভাতিজা শোভন শাহারিয়ার।

অভিযুক্ত নাইম হোসেন দাবি করেন, জমিটি ১৯৯১ সালে তাদের নামে খারিজ ও পত্তনমূলে নামে হোল্ডিং আছে। তারাও ওই জমির মালিক। ওনাদের জমিরও দাগও আলাদা। বিষয়টি নিয়ে যেহেতু বিবাদ চলছে, এই বিবাদটি নিষ্পত্তি করতে থানায় বসতে চেয়েছিলাম। কিন্তু উনি না বসে টালবাহানা করছেন। জমির মালিক তো জমির দখল নেবেই।

পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান বলেন, আবুল হোসেন নামের একজন ব্যবসায়ী থানায় অভিযোগ করেছিলেন অনেক দিন আগে আম বাগান মালিকানা সমস্যা নিয়ে। তবে কয়েক দিন থানায় এসে তিনি জানান, তার বাগানের গাছ কেটে ফেলা হচ্ছে। পুলিশ পাঠিয়ে সেটা বন্ধ করা হয়েছে। পরে যতটুকু জেনেছি, তিনি আদালতের আশ্রয় নিয়েছেন। এখন আদালত থেকে যে নির্দেশনা আসবে সেটা বাস্তবায়ন করা হবে।

/এফআর/
সম্পর্কিত
বিখ্যাত সেই হাটে এখনও পাওয়া যাচ্ছে ৬ জাতের আম, দাম কত?
মালদ্বীপকে আম উপহার দিলো বাংলাদেশ 
আজ আমপ্রেমীদের জন্য বিশেষ দিন, মাতুন মিষ্টি-রসালো এই ফলের উৎসবে
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম