গলা ও পায়ের রগ কেটে মুদি দোকানিকে হত্যা

বগুড়া প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৮ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৮

বগুড়ার কাহালু উপজেলায় এক মুদি দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার নারহট্ট ইউনিয়নের লহড়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল বাছেদ (৬০)। তিনি উপজেলার লহড়া পাড়া গ্রামের বাসিন্দা এবং একই গ্রামে মুদি দোকান করতেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, ‌রবিবার রাত ৯টার দিকে রাতের খাওয়া শেষে মুদি দোকানে ঘুমিয়ে পড়েন বাছেদ। রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা দোকানে হানা দিয়ে বাছেদকে গলা কেটে হত্যা করে। তার দুই পায়ের রগও কেটে দিয়েছে। দোকানের ভেতর থেকে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনও মামলা হয়নি। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাছেদের ছেলে রুস্তম আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ৫ আগস্টের আগে এলাকায় নানা অপকর্মে জড়িত ছিলেন তিনি। ছেলের সঙ্গে পূর্ববিরোধের জেরে বাবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
টাকা ভাঙতি না দেওয়ায় দোকান ভাঙচুর করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
স্ত্রী ও তিন সন্তানকে কুপিয়ে হত্যা, বাবা গ্রেফতার
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম