জয়পুরহাটে সাবেক পৌর কাউন্সিলর ও তিন আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
০৪ অক্টোবর ২০২৪, ০৮:১০আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৮:১০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের সময় জয়পুরহাটে কলেজ শিক্ষার্থী মিনকুল হোসেন ওরফে মিলকুলকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন মোল্লা ও তিন আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে সদর উপজেলার উত্তর জয়পুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক।

গ্রেফতারকৃতরা হলেন- সাবেক পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়পুরহাট পৌর এলাকার সাজেব পাড়া মহল্লার নান্নু মোল্লার ছেলে মো. জাকির হোসেন মোল্লা (৩৮), সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাসুদ রানা (৪২), চকশ্যাম গ্রামের আবু হোসেনের ছেলে মো. আলম হোসেন (৪৬) ও চক গোপাল গ্রামের বেলাল উদ্দিনের ছেলে মো. আবু জাফর জনি (৪২)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের বাটার মোড় এলাকায় আন্দোলনে হামলায় ডান চোখে গুলিবিদ্ধ হয়ে আহত হন জয়পুরহাট বিজনেস ম্যানেজমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মিনকুল হোসেন ওরফে মিলকুল। ওই ঘটনায় গেল ১০ সেপ্টেম্বর মিলকুল বাদী হয়ে জয়পুরহাট সদর থানায়  স্থানীয় সাবেক এমপি হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও এমপি সামছুল আলম দুদুসহ ৩২৮ জনের নাম উল্লেখ এবং ৩০০-৩৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

মেজর আসিফ আল-রাজেক আরও জানান, নাশকতা সৃষ্টিকারী সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি