বগুড়ার প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করছেন ৭৫০ শিক্ষক

বগুড়া প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৪, ১৭:৩৯আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৭:১০

বগুড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় ৭৪৯ জন শিক্ষক ও একজন অফিস সহকারী চাকরি করছেন। প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের নির্দেশে এ তালিকা তৈরি করা হয়েছে। তবে কোনও অভিযোগ না থাকায় এ তালিকায় কোনও ভুয়া নিয়োগ আছে কি না তা যাচাইয়ের আগে কেউ বলতে পারছেন না। বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) রেজোয়ান হোসেন এ তথ্য দিয়েছেন।

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, গত আগস্টের শেষ দিকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) লুৎফর রহমান স্বাক্ষরিত চিঠিতে মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষক নিয়োগের তালিকা চাওয়া হয়। অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত পত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর তালিকা চাওয়া হয়েছিল। চিঠি পাওয়ার পর মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর তালিকা দিতে জেলা ১২ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়।

এরপর বগুড়া জেলার ১২ উপজেলায় ৬০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় ৭৪৯ জন শিক্ষক নিয়োগের তথ্য পাওয়া যায়। এর মধ্যে বগুড়া সদরে ১০৫, গাবতলীতে ৮০, শাজাহানপুরে ৭৭, আদমদীঘিতে ৭৬, শেরপুরে ৭৩, ধুনটে ৭১, সোনাতলায় ৬৬, সারিয়াকান্দিতে ৪৭, শিবগঞ্জে ৪৩, দুপচাঁচিয়ায় ৪২, কাহালুতে ৪০ ও নন্দীগ্রামে ২৯ জন রয়েছেন। এ ছাড়া গাবতলী উপজেলা শিক্ষা অফিসে একজন অফিস সহকারী নিয়োগের তথ্য পাওয়া যায়।

স্থানীয়রা জানান, বিগত সরকারের সময় অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে সনদ দেওয়ার অভিযোগ রয়েছে। ওই সনদ দিয়ে অনেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নিয়েছেন। সোনাতলা উপজেলার রানীরপাড়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার রফিকুল ইসলামের বিরুদ্ধে সাত জনকে নিজের সন্তান সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

দুদক বগুড়া কার্যালয় কথিত তিন সন্তানের বিরুদ্ধে পৃথক মামলা করে। প্রাথমিক সত্যতা পাওয়ায় তিন জনকে পুলিশ ও ফায়ার সার্ভিস থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) রেজোয়ান হোসেন জানান, শুরু থেকে ২০১৬ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষক পদে ৭৪৯ জন ও অফিস সহকারী পদে একজন নিয়োগ পেয়েছেন। এসব নিয়োগের তালিকা অধিদফতরে পাঠানো হয়েছে। তাদের বিষয়ে কোনও অভিযোগ নেই। নির্দেশমতো তালিকা পাঠানো হয়েছে। ওইসব নিয়োগে কোনও ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান আছে কি না তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।

/এফআর/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি