সীমান্তে গ্রেফতার ভারতীয় নাগরিকের আছে বাংলাদেশি এনআইডি

জয়পুরহাট প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৪, ১৯:১৪ আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৯:১৪

জয়পুরহাটের পাঁচবিবির উচনা সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিন্টু মন্ডল (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ। তার কাছ থেকে পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের ঠিকানার একটি বাংলাদেশি এনআইডি জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পিলার ২৮১/২০ এস থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনের সঙ্গে একটি ভারতীয় সিম জব্দ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২০ বিজিবি কোম্পানি অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, মিন্টু মন্ডল  দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে মানবপাচারের সঙ্গে জড়িত। এ সংক্রান্ত অপরাধে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। অবৈধভাবে মানব পারাপার সংক্রান্ত অপরাধ কার্যক্রম সম্পাদনের জন্য বাংলাদেশি নাগরিকত্বের ভুয়া কাগজপত্র তৈরি করেছেন।

পাঁচবিবি থানার ওসি কাওসার আলী জানান, বিজিবির পক্ষ থেকে ভারতীয় নাগরিক মিন্টু মন্ডলের নামে থানায় মামলা করা হয়েছে। ওই ব্যক্তির কাছ থেকে মিন্টু রহমান, পিতা- কাশেম উদ্দিন, উচনা, ধরঞ্জী, পাঁচবিবি, জয়পুরহাট- এই ঠিকানার একটি বাংলাদেশি এনআইডি (জাতীয় পরিচয়পত্র) কার্ড পাওয়া গেছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
যে কারণে মিসরের ছয় সাংবাদিককে গ্রেফতার করা হলো
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি