নেই দুই হাত ও ডান পা

পায়ের আঙুলে লিখে আলিম পাস করলেন রাসেল

নাটোর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৪, ১৯:১৫আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৯:১৫

নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষার্থী হিসেবে পায়ের আঙুলে লিখে আলিম (এইচএসসি সমমান) পাস করলেন রাসেল মৃধা।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত ফলাফলে তিনি পেয়েছেন জিপিএ ৩.২৯। তার দুই হাত ও ডান পা নেই, আছে শুধু বাঁ পা। তা-ও আবার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। তাই পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। এর আগে তিনি জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন।

উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান তিনি

নিজের এ ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাসেল বলেন, ‘আমার লেখাপড়ার পেছনে সবচেয়ে বেশি অবদান মা-বাবার। তাদের পাশাপাশি শিক্ষকরাও আমাকে সহযোগিতা করেছেন। আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই।’

রাসেলের বাবা রহিম মৃধা বলেন, ‘লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরি করে তাকে পড়াশোনা করাচ্ছি। লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। তার ফলাফলে আমরা খুবই আনন্দিত। কষ্ট করে হলেও ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাই। সরকারের কাছে একটাই দাবি, লেখাপড়া শেষে রাসেলকে একটি সরকারি চাকরি দিয়ে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।’

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন বলেন, ‘রাসেল মৃধা পড়াশোনা শেষে যেন প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে সেজন্য সবার কাছে দোয়া কামনা করি।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইউএনও কার্যালয়ে ভাঙচুর ও সাংবাদিক লাঞ্ছনা: ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার 
ভাঙা সাইকেল আর দিনমজুরির পথ পেরিয়ে ফারিহা আজ ‘দেশসেরা ফুটবলার’  
২ ঘণ্টা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রলীগ নেতা
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস