ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ২ বন্ধুর

বগুড়া প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ১৬:০৬আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৬:০৬

বগুড়া-নাটোর মহাসড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামের মো. মানিকের ছেলে মো. পলাশ (৩৪) ও গণ্ডগ্রাম রামকৃষ্ণ আশ্রম এলাকার জাহিদুল ইসলামের ছেলে আপেল (৩৩)। পেশায় তারা কাপড় ব্যবসায়ী।

পুলিশ ও এলাকাবাসী জানান, ঘটনার দিন কাজের উদ্দেশে তারা মোটরসাইকেলে বগুড়া শহরে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত সোয়া ১১টার দিকে তারা দুর্ঘটনাস্থলে পৌঁছান। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পলাশ ও আপলের মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই বন্ধুর মরদহে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহত পলাশের স্ত্রী অন্তরা বেগম বাদী হয়ে মামলা করছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি