যুবলীগ কর্মীকে রিকশায় তুলে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

রাজশাহী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ১৭:৪৭আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৭:৪৭

রাজশাহীতে এক যুবলীগ কর্মীকে রিকশায় তুলে নিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত কর্মীর নাম মো. মীম (২৫)। শনিবার রাত ১০টা ১৯ মিনিটে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ছয় মিনিট পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মো. মীম রাজশাহী মহানগরের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুল মোমিন। 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দুই হাতে গুলি চালানো যুবলীগ কর্মী জহিরুল হক রুবেলের ঘনিষ্ঠ ছিলেন মীম। তিনি মহানগর যুবলীগের সাবেক অর্থ সম্পাদক রাজিব মতিনের ব্যক্তিগত কার্যালয়ে থাকতেন। আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন। শনিবার এলাকায় ফিরলে হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাতে নগরের সাগরপাড়া এলাকায় একদল যুবক যুবলীগ কর্মী মীমকে ধাওয়া দেন। সাগরপাড়া এলাকায় তাকে ধরে মারধর করা শুরু করেন তারা। এ সময় স্থানীয় লোকজনের বাধার কারণে ওই যুবকরা একটি অটোরিকশায় তুলে মীমকে নিয়ে যান। পরেই পঞ্চবটি এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে কে বা কারা মীমকে হাসপাতালে নিয়ে যান এ বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। সাগরপাড়া এলাকার একটি গলির মুখে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ৮ থেকে ১০ জন যুবক মীমকে ধাওয়া দিচ্ছেন। তবে যুবকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজমুল ইসলাম বলেন, ‌‘মীম যুবলীগ করতেন। তার লাশ রামেক হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় মামলা হবে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘নিহত যুবকের মা পুলিশকে জানান এ হত্যাকাণ্ডের সঙ্গে মীমের বন্ধুরাই জড়িত। তবে কে বা কারা হত্যায় জড়িত তা নিশ্চিত নয় পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী