কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া বুলেট আম বাগান থেকে উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ১৮:৫৬আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৮:৫৬

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকার আম বাগান থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া ৬০ রাউন্ড রাবার বুলেট উদ্ধার হয়েছে।

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটায় কাশিয়াডাঙ্গা থানার এসআই মীর আরমান হোসেন ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিল। এ সময় তারা কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকায় একটি আম বাগানের ভেতর সন্দেহজনক একটি ব্যাগ দেখতে পান। পরে ব্যাগ থেকে ৬০ রাউন্ড রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়।

গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদরদফতরসহ বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ বক্সে হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র, গুলি ও সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

আগ্নেয়াস্ত্র, গুলি ও সরকারি মালামাল উদ্ধারের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন।

আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) ও কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮-তে যোগাযোগ করতে বলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের