ডিবি পুলিশের অভিযানে আ.লীগের ৩ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৪, ১৬:৪৩আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৬:৪৩

বগুড়ায় হত্যাসহ বিভিন্ন মামলার আসামি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। জেলা ডিবির ওসি মুস্তাফিজ হাসান এ তথ্য দিয়েছেন।

গ্রেফতার নেতারা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার লালদহ গ্রামের জাবেদ আলীর ছেলে, শিবগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ (৪০), একই উপজেলার বলরামপুর গ্রামের আশরাফ আলীর ছেলে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন (৩৮) ও বগুড়া শহরের চকসুত্রাপুর উত্তরপাড়ার মিরু শেখের ছেলে, ৪নং ওয়ার্ড শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলাল (৪৪)।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিআন চালিয়ে শিবগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওয়ামী লীগ নেতা আবু সাঈদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন ও ওয়ার্ড শ্রমিক লীগ নেতা আলালকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও বিস্ফোরক আইনসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের