মসজিদের সুইচ বন্ধ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

নাটোর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৪, ২১:৩৭ আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ২১:৩৭

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কেচুয়াকোড়া টলটলি পাড়া এলাকায় মসজিদের বৈদ্যুতিক সুইচ বন্ধ করা নিয়ে দুই মুসল্লির মধ্যে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির জেরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে আট জন আহত হয়েছেন। ওই ঘটনায় বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে ওই ঘটনা ঘটে। সংঘর্ষে আহত পাঁচ জনকে বড়াইগ্রাম ও নাটোর হাসপাতালে ভর্তি করা হলেও পরে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্যমতে বৃহস্পতিবার এশার নামাজ পড়তে গিয়ে বৈদ্যুতিক সুইচ বন্ধ করা নিয়ে আফসার হোসেন (৬৫) ও জব্বার আলীর (৬০) মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে ধাক্কাধাক্কি হয়। এ ঘটনার জেরে শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে জব্বার আলী ও তার পক্ষের ১০—১২ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আফসার হোসেনের লোকজনের ওপর হামলা করে। এতে আহত হন সাব্বির হোসেন (১৬), খাইরুল ইসলাম (৩২), বক্কার হোসেন (৫০), মিলন হোসেন (১৮) ও ইমাম হোসেন (৫০)।

পরে আফসার হোসেনের লোকজন জব্বার আলীর বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। এ সময় বাধা দিতে এলে আহত হন আরও ৩/৪ জন।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি সংশ্লিষ্ট পরিবারের বরাতে জানান, আহত হোসেন আলীর ছেলে সাব্বির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) ভর্তি করা হয়েছে। উভয়পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি