ফারুকী-মাহফুজ-বশিরের পদত্যাগ চান মহিলা দলের নেত্রী

রাজশাহী প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৪, ১৯:৪৮আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৯:৪৮

অন্তর্বর্তী সরকারে সদ্য নিয়োগ পাওয়া তিন উপদেষ্টার অপসারণ দাবিতে প্ল্যাকার্ড নিয়ে একাই রাজশাহী শহর ঘুরে বেড়িয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। মঙ্গলবার (১২ নভেম্বর) নগরীর সাহেববাজার এলাকায় গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে তাকে ঘুরে বেড়াতে দেখা যায়।

প্ল্যাকার্ডে শুধু সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ছিল। তাতে লেখা ছিল, ‘আওয়ামী লীগের দোসর মোস্তফা সরয়ার ফারুকীসহ নতুন তিন উপদেষ্টার অপসারণ চাই।’

ফারুকী ছাড়া সোমবার শপথ নেওয়া বাকি দুই উপদেষ্টা হলেন- এতদিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পালন করা মাহফুজ আলম ও আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশিরউদ্দিন।

প্ল্যাকার্ড নিয়ে তিনি সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে থেকে পদযাত্রা করে জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বর পর্যন্ত যান তিনি। এটি সাধারণ মানুষের মধ্যে প্রদর্শনের পর বড় মসজিদ চত্বরে প্ল্যাকার্ডটিতে আগুন ধরিয়ে দেন।

এই সময় রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উত্তরাঞ্চল বঞ্চিত হয়েছে। উত্তরাঞ্চলের কাউকে সরকারে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়নি। এই অঞ্চলের মানুষ কি স্বৈরাচারবিরোধী আন্দোলন করেনি? উত্তরাঞ্চলেরই আবু সাঈদসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। অথচ এখানে কোনও উপদেষ্টা নেই। আবার আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এদের অপসারণ করতে হবে।’

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের