ফ্রিজে মায়ের লাশ, রিমান্ডে ছেলে

বগুড়া প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ২৩:৪৪ আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ২৩:৪৪

বগুড়ার দুপচাঁচিয়ায় হাত খরচের টাকা না পেয়ে মা উম্মে সালমা খাতুনকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলে সাদ বিন আজিজুর রহমানের (১৯) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকা রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম। 

ওসি বলেন, ‘উম্মে সালমাকে হত্যা ও লাশ গুমের মামলার একমাত্র আসামি ছোট ছেলে সাদকে বুধবার বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। স্বীকারোক্তি দিতে অস্বীকার করায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

গত রবিবার দুপুরে দুপচাঁচিয়ার জয়পুরপাড়া এলাকায় ‘আজিজিয়া মঞ্জিল’ নামের চারতলা বাড়ি থেকে উম্মে সালমার লাশ উদ্ধার হয়। উম্মে সালমা দুপচাঁচিয়া ডিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী। গ্রেফতার সাদ ওই মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিং করে র‍্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর মো. এহতেশামুল হক খান বলেছেন, ‘হাত খরচের টাকা নিয়ে মা সালমার সঙ্গে ঝগড়া হয় ছেলে সাদের। একপর্যায়ে রাগ করে না খেয়ে বাড়ির বাইরে চলে যান। ফিরে এসে মাকে হত্যা করে লাশ রেফ্রিজারেটরে লুকিয়ে রাখেন। ঘটনা ধামাচাপা দিতে কুড়াল দিয়ে আলমারি ভাঙচুর করেন, যাতে ঘটনাটি ডাকাতির চেষ্টা বলে মনে হয়। পরে তদন্ত করে ছেলে সাদকে সোমবার রাতে কাহালু উপজেলার আড়োবাড়ি গ্রাম থেকে গ্রেফতার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’

/এএম/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি