সন্তানকে হত্যার পর প্রাণ দিলেন মা

বগুড়া প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, ১৭:২১ আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৭:২১

বগুড়ার কাহালুতে চার বছরের শিশু সন্তানকে হত্যার পর মা জুলেখা খাতুনও (২৪) প্রাণ দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল গ্রামের অটোরিকশাচালক আবদুল মোমিন ২০১৯ সালে জুলেখা খাতুনকে বিয়ে করেন। মুশফিকা তাদের একমাত্র সন্তান। বৃহস্পতিবার সকালে মোমিন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। দুপুরের আগে বাড়িতে ফোন দিয়ে স্ত্রী ও সন্তানের কোনও সাড়া পাননি। তিনি বাড়িতে এসে দেখেন, ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করা।

খবর পেয়ে বিকাল ৩টার দিকে কাহালু থানা পুলিশ ওই বাড়িতে আসে। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, সন্তান মুশফিকার লাশ বিছানায় ও ঘরের আড়ার সঙ্গে জুলেখা খাতুনের লাশ ঝুলছে। পরে পুলিশ মা ও শিশুর লাশ উদ্ধার করে।

অটোচালক আবদুল মোমিন জানান, তাদের কোনও কলহ ছিল না। তবে তার স্ত্রীর প্রচণ্ড রাগ ছিল। তার ধারণা, শাসনের জন্য মারধর করলে মুশফিকা মারা যায়। তখন জুলেখা গামছা দিয়ে মেয়ের মুখ বাঁধে ও গলায় ওড়নার ফাঁস দেয়। এরপর সে নিজেই আত্মহত্যা করে।

কাহালু থানার ওসি শাহিনুজ্জামান শাহিন জানান, তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি। তদন্ত চলছে। দুটি লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সত্যিই কি এরশাদ শিকদার মাগুর মাছকে মানুষ খাওয়াতেন, রহস্যময় বাড়িটিতে কতজন ছিলেন স্ত্রী?
রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
রাতে বাসায় ফেরার সময় যুবককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি