খাতা পুনর্নিরীক্ষণে রাজশাহী শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস ৯ এইচএসসি পরীক্ষার্থী

রাজশাহী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৪, ০৩:২৮আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৩১

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে রাজশাহী শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৯ পরীক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করে।

ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে বিভিন্ন বিষয়ে আবদন পড়েছিল ৩৯ হাজার ২৬৩টি। আবেদন করেছিল ১৫ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী। এরমধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ৭২ জনের। ফেল থেকে পাস করেছেন ৯ জন পরীক্ষার্থী। পাসকৃত পরীক্ষার্থীদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের ফল প্রকাশ করা হয়। এতে পাসে হার ৮১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী। এ বছর শতভাগ পাশ করেছে ৩৫ কলেজের শিক্ষার্থীরা। শতভাগ ফেল করেছেন এমন শিক্ষাপ্রতিষ্ঠান সংখ্যা ১২টি। এবার পাস করেছেন ১ লাখ ১১ হাজার ৪৪৮ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা এগিয়ে।

 
/আরআইজে/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি