পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৫

পাবনা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৪, ১৮:১৭আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৮:১৭

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। শনিবার সকালে জেলা সদরের হিমাইতপুর ইউনিয়নের বেতেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন (৪০) হিমাইতপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে শুকুর আলীর ছেলে। আহত পাঁচ জনকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে হিমাইতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেমের বিরোধ চলছে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রায়ই বাগবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। শুক্রবার রাতে এলাকায় একটি ইসলামি জলসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরেই শনিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে আবুল হাসেমের সমর্থক জালাল উদ্দিনসহ অন্তত পাঁচ জন আহত হন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জালালের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টার দিকে মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে বিএনপি নেতা মুন্তাজ আলী ও আবুল হাসেমের মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, বিষয়টি জানা নেই। তবে এ ব্যাপারে খোঁজ নেবো। রাজনৈতিক কোনও বিরোধ হলে অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, মুন্তাজ ও হাসেম পক্ষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর জেরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের