শেখ হাসিনা খেলা শুরু করেছেন: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৪, ২১:৪২ আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ২২:০২

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয়টি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘শেখ হাসিনার ভাত খাওয়ার সময় হয়নি। আজ সবই আছে তিনি নাই, তিনি কোথায়? মাঝে মাঝে টেলিফোনে এলোমেলো কথা বলে খেলা শুরু করছেন; হাসিনা খেলা শুরু করছেন।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমি হিন্দুদের বলি; আপনারা হাসিনার পাতা ফাঁদে পা দেবেন না। টুকুর একবিন্দু রক্ত থাকতে সিরাজগঞ্জের হিন্দুদের কোনও ক্ষতি হতে দেবে না। কিন্তু আজকাল কিছু আওয়ামী হিন্দু হয়েছে। তাদের মাধ্যমে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে। আমি হাসিনাকে বলি, এসব করে লাভ হবে না; আপনার মনের আশা পূরণ হবে না।’

তিনি বলেন, ‘আমাকে হাসিনা সিরাজগঞ্জ ও বাংলাদেশের রাজনীতি থেকে একবারে সরিয়ে দিতে চেয়েছিল। সে চেয়েছিল আমাকে জেলে দেবে। যখন আমি জেল থেকে বের হবো তখন আর আমার নির্বাচন করার ক্ষমতা থাকবে না। কিন্তু আমি বলেছিলাম, আমি হাসিনার জেলে যাবো না, ইন্টারনেটের মাধ্যমে আন্দোলনের কাজ করে যাবো।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এখনও যুদ্ধ শেষ হয়নি, আরও যুদ্ধ করতে হবে। আর আমি জানি, আপনারা সেই যুদ্ধ করতে প্রস্তুত। সুতরাং শত্রুকে কখনও ছোট ভাববেন না, শত্রু শত্রুই। সাপ দেখলে যেমন বাড়ি দিয়ে মারতে হয়, শত্রুর ক্ষেত্রেও তাই।’

টুকু বলেন, ‘তারা (আ.লীগ) কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। শেখ হাসিনা বলে আবু সাঈদের গুলি লেগেছে, তাহলে রক্ত কই? টুকু প্রশ্ন করেন, যদি আজ জয়ের (শেখ হাসিনার ছেলে) এমন গুলি লাগতো তাহলে তুমি এই কথা বলতে পারতে; সাঈদের মাকে জিজ্ঞেস করো তার কলিজায় কেমন লাগছে।’

কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথানের পরিচালনায় ও কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

/এফআর/
সম্পর্কিত
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম