রাবির ডিন, সিন্ডিকেট, শিক্ষা পরিষদ ও পরিকল্পনা কমিটির নির্বাচন ২৪ মার্চ

রাবি প্রতিনিধি
১৬ মার্চ ২০১৬, ২১:০৯আপডেট : ১৬ মার্চ ২০১৬, ২১:১১

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিন, সিন্ডিকেট, শিক্ষা পরিষদ এবং পরিকল্পনা ও উন্নয়ন ক্যাটাগরির নির্বাচন ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ চারটি ক্যাটাগরিতে ২১টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক এসব তথ্য জানান।
এদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত হলুদ প্যানেল থেকে এ নির্বাচনে লড়ছেন ২১ জন।
অন্যদিকে ‘জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ’ ও ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ সমর্থিত সাদা প্যানেলে রয়েছেন ১৯ জন।
এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকে লড়ছেন ৪ জন।

এর মধ্যে ডিন নির্বাচনে আইন অনুষদ ও সিন্ডিকেটের প্রভাষক পদে সাদা প্যানেল থেকে কোন প্রার্থী নেই।

তফসিলে ১২ মার্চ দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ দিন নির্ধারণ করা হয়। সর্বশেষ আজ ১৬ মার্চ নির্বাচনে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মোট ১০৬৬ জন শিক্ষক ভোট দিতে পারবেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের