১০ দিন আগে বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্তে ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে নাজির উদ্দিন কার্তিক (২৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাংগাবাড়ি বিওপির সীমান্ত পিলার ২০৪-এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার থেকে তাকে আটক করা হয়।

নাজির উদ্দিন কার্তিক ভারতের বিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। তিনি ১০ দিন আগে বাংলাদেশে প্রবেশ করেন।

নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, ‘গতকাল (মঙ্গলবার) সকালে বাংগাবাড়ি বিওপির সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় নাজির উদ্দিনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তিনি ভারতীয় নাগরিক। বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়েছে। নাজির উদ্দিন কার্তিককে তল্লাশি করে ভারতীয় ১০ রুপি এবং বাংলাদেশি নগদ ২৫০ টাকা পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘১০ দিন আগে অবৈধ উপায়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বলে স্বীকার করেছেন নাজির উদ্দিন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কার্তিক ঠিকমতো কথাও বলছে না।’

/কেএইচটি/
সম্পর্কিত
স্কুলে ঢুকে কেন এমন করলেন অভিভাবক, আসলে কী ঘটেছিল
প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট, প্রশংসায় ভাসালেন নেতানিয়াহু-মোদি
মাঝ আকাশে ককপিটে ওমান ও ভারতের পাইলট কেন মারামারি করলেন?
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি