বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত লোক আসায় বর-কনে পক্ষের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৪, ২২:০২ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:০২

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় বিয়ের অনুষ্ঠান বউভাতে অতিরিক্ত লোক আসাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরের মা ফিরোজা খাতুনসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার নাগরৌহা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বরের মা ফিরোজা খাতুন (৪৫), সবুজ হোসেন (৩০), ইমরান হোসেন (১৮), শহিদুল ইসলামসহ (৪০) আরও ছয় জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাগরৌহা গ্রামের নুরুল হকের ছেলে ফয়সাল আহমেদের সঙ্গে একই উপজেলার মাগুড়া ডাঙা গ্রামের নিদান প্রামাণিকের মেয়ে আঁখি খাতুনের বিয়ে হয়।

শনিবার বিকালে বরের বাড়িতে বউভাতের অনুষ্ঠানে কনের পক্ষের ৩৫ জনের জায়গায় ৭০ জন আসায় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বরের বাবা নুরুল হক জানান, কনেপক্ষের লোকজন অনুষ্ঠানে খাওয়ার সময় তাদের সঙ্গে পরিকল্পিতভাবে বিবাদের সৃষ্টি করছে। এতে তাদের সাত জনের মতো আহত হয়েছেন। বউভাতের অনুষ্ঠান পণ্ড করার জন্য কনে পক্ষকে দায়ী করেন তিনি।

মেয়ের বাবা নিদান প্রামাণিক অভিযোগ করে বলেন, অতিরিক্ত লোক আসেনি। কিন্তু অতিরিক্ত লোক এসেছে এমন কথা বলে ছেলে পক্ষের লোকজন আমাদের ওপর আক্রমণ করে, এতে তাদের তিন জন আহত হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার এসআই মোকলেছুর রহমান জানান, বউভাতের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়েছেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিয়ের আয়োজনেই কি বোঝা যায় দাম্পত্য কেমন হবে?
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি