চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৪, ২০:৪৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:৪৬

বগুড়া সদর উপজেলায় আনিছার রহমান (৪০) নামে এক চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকালে স্বামী-স্ত্রীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাটিডালী কালিবালার নেসকো অফিস এলাকায় এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে ওই তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

আহত আনিছার রহমান সদর উপজেলার বারপুর পাঁচবাড়িয়া গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আটককৃতরা হলো- সদরের মধ্য কাটনারপাড়া এলাকার মৃত শাহিনুর ইসলামের ছেলে তপু ইসলাম (২০), তপুর স্ত্রী বৈশাখী খাতুন (১৯) এবং সুলতানগঞ্জ এলাকার নাঈম ইসলামের স্ত্রী রুহি খাতুন (২০)। রবিবার বিকালে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

আহত আনিছার রহমানের ছেলে আকাশ ইসলাম বলেন, ‌‘শনিবার রাত সোয়া ১০টার দিকে তিন ব্যক্তি শাখারিয়া যাওয়ার কথা বলে বাবার অটোরিকশা ভাড়া করে। মাটিডালীর কালিবালা এলাকায় পৌঁছালে তপু ইসলাম আমার বাবার পিঠে ছুরিকাঘাত করে অটো ছিনতাইয়ের চেষ্টা করে। বাবা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তিন ছিনতাইকারীকে আটক করে। খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।’

বাবাকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে আকাশ আরও বলেন, ‘তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।’

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অটোরিকশা চালকের ছেলে আকাশ ইসলাম সদর থানায় তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে ওই তিন জনকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী