বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৩

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল কর্মী ও বালু ব্যবসায়ী আবু সাঈদকে (৩০) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এ কে এম মঈন উদ্দিন এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানান, নৃশংস হত্যাকাণ্ডের শিকার আবু সাঈদ বগুড়া শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ার ইউসুফ আলীর ছেলে। তিনি বালু ব্যবসা করতেন। শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে বের করে। তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়।

স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই নেছার উদ্দিন জানান, আবু সাঈদ স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। বালুর ঠিকাদারি করতেন। দুর্বৃত্তরা তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এ কে এম মঈন উদ্দিন জানান, মোবাইল ফোনে ভিডিও দেখা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সাঈদের বিরোধ ছিল। এর জেরে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন।

তিনি আরও জানান, হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি