দেশের সব মসজিদে সাদপন্থিদের প্রবেশ ও আমল নিষিদ্ধ চান জুবায়েরপন্থিরা

রাজশাহী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭

সাদপন্থিদের নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবি তুলে ধরেছেন তাবলিগ জামাতের রাজশাহীর জুবায়েরপন্থিরা। সারা দেশের সব মসজিদে সাদপন্থিদের প্রবেশ ও আমল নিষিদ্ধ করারও দাবি তাদের।

রবিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টায় রাজশাহী নগরীর উপশহর মারকাজ মসজিদ চত্বরে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি তুলে ধরেন।

তাদের দাবিগুলো হলো- টঙ্গীর ইজতেমা ময়দানে জুবায়েরপন্থিদের ওপর হামলাকারী সাদপন্থিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; রাজশাহী মহানগর ও জেলার সব মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা; রাজশাহীর সাদপন্থিদের গ্রেফতার, গত ১৮ ডিসেম্বরের ওই ঘটনার সময় রাজশাহীর যেসব সাদপন্থি ইজতেমা ময়দানে হত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের দ্রুত গ্রেফতার এবং সারা দেশের মসজিদে সাদপন্থিদের প্রবেশ ও আমল নিষিদ্ধ করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবদুল্লাহ তালহা। তিনি বলেন, সাদপন্থিদের বর্বরতা দেশ ও বিদেশে ইসলাম এবং শান্তিপ্রিয় মুসলমানদের বিষয়ে ভুল মেসেজ পৌঁছে দিচ্ছে। তাই তাবলিগের নামে এ জাতীয় কার্যকলাপ বাংলাদেশের মতো একটি শান্তিপ্রিয় মুসলিম দেশে কিছুতেই চলতে দেওয়া যায় না। তাই তারা সাদপন্থিদের সবখানে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন।

এ দিন উপশহর মারকাজ মসজিদে জুবায়েরপন্থিদের যাওয়া নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন ছিল। তাই কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

/এফআর/
সম্পর্কিত
মসজিদই নেই, অথচ ৩ লাখ টাকা বরাদ্দ নিলেন বিএনপি নেতা
মসজিদের টাকায় ছুরি কেনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি