ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেসবুক পোস্ট, হামলা-পাল্টা হামলায় আহত ৫

নাটোর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৫, ১৫:৫৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:৫৮

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ-বিএনপির হামলা-পাল্টা হামলার খবর পাওয়া গেছে। এই ঘটনায় ওই এলাকায় পাঁচ জন আহত হয়েছেন। তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ঘটে এই হামলা-পাল্টা হামলার ঘটনা। আহতরা হলেন আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ, নাতি জয়, সেনাসদস্য জিহাদ ও ছাত্রদল কর্মী সাগর।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নানের নাতি ছাত্রলীগ কর্মী জয় ফেসবুকে পোস্ট দেয়। পোস্টটি দেখার পর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা জয়কে মারধর করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের পাল্টা ধাওয়া দেয়। এ সময় তারা সাগর নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করে।

এই ঘটনার পর উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা আব্দুল মান্নান, রাব্বানি ও সেন্টু নামে ৩ আওয়ামী লীগ সমর্থকের বাড়িঘরে হামলা ও তাদের মারপিট করে। ওই সময় মান্নানের বাড়িতে ছুটিতে বেড়াতে আসা সেনাসদস্য জিহাদসহ ৪ জন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে রবিবার (৫ জানুয়ারি) সকালে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরজ্জামান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। হামলার ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান
সরকারের সবচেয়ে বড় সাফল্য ছয় মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী 
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস