চিকিৎসা নিতে দেশের বাইরে খালেদা, প্রাণে বাঁচতে হাসিনা: মিনু

রাজশাহী প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৫, ২৩:২৪আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২৩:২৪

সামান্য জ্বর হলেও বিগত আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীরা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘এমপি-মন্ত্রীরা যখন সামান্য জ্বর নিয়ে সিঙ্গাপুরসহ বিশ্বের নানা দেশে চিকিৎসা করাতে যেতেন তখন বেগম জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দেওয়া হতো না।’

শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে রাজশাহী মহানগরের শাহমখদুম ও চন্দ্রিমা থানা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিনু বলেন, ‘তিলে তিলে বেগম জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল হাসিনা সরকার। কিন্তু আল্লাহর বিশেষ রহমতে তিনি এখনও বেঁচে আছেন। চিকিৎসার জন্য তিনি বিদেশে গিয়েছেন। আর প্রাণ বাঁচাতে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘পতিত সরকারের স্বৈরাচার অবৈধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছরের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দেশের হাজার হাজার নেতাকর্মীকে খুন ও গুম করেছে। এ ছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ফরমায়েশি রায় দিয়ে কারাগারে রেখেছে। বিএনপির এমন কোনও নেতা নেই যার নামে মামলা নেই।’

মিনু বলেন, ‘বেগম জিয়া তার সুচিকিৎসার জন্য দীর্ঘ ৭ বছর পর কয়েকদিন আগে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গেছেন। সেখানে লন্ডনের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।’

শাহমখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক বুলবুল।

শাহমখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মতিহার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি