বাড়ি পোড়ানোর মামলায় বিএনপির রুহুল কুদ্দুসসহ ৬৮ নেতাকর্মীর সাজা বাতিল

নাটোর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৫, ২০:৪০আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ২০:৪০

নাটোরে আওয়ামী লীগ নেতার বাড়ি পোড়ানোর ঘটনায় করা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৬৮ জন বিএনপি নেতাকর্মীর সাত বছরের কারাদণ্ড বাতিল করেছেন আদালত। বুধবার দুপুরে নাটোরের প্রথম অতিরিক্ত দায়রা জজ এ এফ এম মারুফ চৌধুরী এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, নাটোরের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামানের করা বাড়ি পোড়ানোর এই মামলায় ২০০৭ সালে জরুরি বিধিমালায় তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রওনক মাহমুদ আসামিদের সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। বিএনপি নেতা রুহুল কুদ্দুসসহ ৬৮ জন আসামির আজ আপিল শুনানির দিন ধার্য ছিল। আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন নাটোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরিফুল হক, আইনজীবী ফোরামের সভাপতি আলী আজগর খান। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত কৌঁসুলি আকরাম হোসেন শুনানি করেন। শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে আদালত নিম্ন আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ডাদেশ বাতিল করেন এবং আপিলকারী ৬৮ জন আসামির সবাইকে কারাদণ্ড থেকে অব্যাহতি দেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি নলডাঙ্গা উপজেলার রামশাকাজিপুর গ্রামের ১৮টি বাড়িতে আগুন লাগানোর অভিযোগে সে সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আলাদা আলাদা মামলা করেছিলেন। দীর্ঘদিন পর আসাদুজ্জামান নামে এক ভুক্তভোগী বাদী হয়ে ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি একই ঘটনা নিয়ে নলডাঙ্গা থানায় আবারও মামলা করেন। মামলায় ১০৫ জনকে আসামি করা হয়। তদন্তকারী কর্মকর্তা ৯৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। জরুরি বিধিমালা-২০০৭ এর আওতায় মামলাটি বিচার করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। উক্ত আদালত আসামিদের তিনটি পৃথক ধারায় সর্বমোট সাত বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেন। রায়ে সংক্ষুব্ধ হয়ে আসামিরা আলাদা আলাদাভাবে তিনটি আপিল মামলা করেন। এর মধ্যে আজ দুটি আপিল মামলার রায় দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আসামিদের খালাস দেওয়ার যুক্তি হিসেবে আদালত বলেন, মামলাটি আসামি রুহুল কুদ্দুসের ভাতিজা সাব্বির হোসেন হত্যা মামলার পাল্টা মামলা। ওই মামলায় আজকের মামলার বাদীসহ আসামিদের সাজা হয়। এই আক্রোশে বাদী ঘটনার তিন বছর পর এই মামলা করেন। ২০০৪ সালে ৮ থেকে ১০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি যেসব মামলা করেছিলেন, তাতে এই আসামিরা ছিলেন না। তাই পরে তাদের আসামি করা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। সর্বোপরি বাদী ও আসামি পরস্পর ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। এখানে আসামিদের হয়রানি করার প্রবণতা লক্ষ্য করা গেছে।

আদালতের সরকারি কৌঁসুলি আকরাম হোসেন বলেন, এটি রাজনৈতিক মামলা। রাজনৈতিক প্রতিহিংসা থেকে সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুসসহ ৯৪ জনকে আসামি করা হয়েছিল বলে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে। সেহেতু আদালত আজ ৬৮ জনকে খালাস দিয়েছেন। বাকিদের আপিল শুনানির অপেক্ষায় আছে।

/এএম/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি