২০ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৫, ১৫:৩৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:৩৩

বগুড়ার গাবতলীতে নারী ও শিশু নির্যাতন (ধর্ষণ) মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম রানু (৫৫) দীর্ঘ ২০ বছর পর ধরা পড়েছেন। র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা রবিবার (২৬ জানুয়ারি) সকালে তাকে গাজীপুরের বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করেছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার লে. কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ এ তথ্য দিয়েছেন।

বগুড়ার গাবতলী থানার ওসি আশিক ইকবাল ও র‌্যাব-১২ সূত্র জানায়, সাজাপ্রাপ্ত আমিনুল ইসলাম রানু গাবতলী উপজেলার নিজগ্রাম উত্তরপাড়ার আবদুল করিম মাস্টারের ছেলে। তিনি ২০০৫ সালে গাবতলী থানায় নারী ও শিশু নির্যাতন (ধর্ষণ) মামলার আসামি হন। গ্রেফতারের পর জামিনে ছাড়া পেয়ে তিনি নিরুদ্দেশ হয়ে যান। ২০১০ সাল থেকে গাজীপুরে ছদ্মবেশে বসবাস শুরু করেন।

বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক ওই মামলায় ২০১৫ সালের ১ ডিসেম্বর তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এদিকে র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা জানতে পারেন, সাজাপ্রাপ্ত এই পলাতক আসামি গাজীপুরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান করছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সকালে তাকে বগুড়ার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাবতলী থানার ওসি আশিক ইকবাল জানান, দীর্ঘ ২০ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রানুকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে