জয়পুরহাটে নারী ফুটবল ম্যাচ ঘিরে বাধা-ভাঙচুরের ঘটনা তদন্তে কমিটি গঠন

জয়পুরহাট প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৫, ০০:১৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০০:১৫

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয়ের মাঠের টিনের বেড়া ভাঙচুরের পর প্রীতি নারী ফুটবল ম্যাচ বাতিল করার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি, জেলা ক্রীড়া কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধি মাহফুজ আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার বলেন, ‘তিলকপুরের ঘটনায় আমাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জেনেছি। তবে এখনও তদন্ত কমিটির কাগজ হাতে পাইনি।’

বৃহস্পতিবার তিলকপুরে নারী ফুটবল ম্যাচে বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে জেলা প্রশাসনকে নারী ফুটবল ম্যাচটি চালুর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী ও পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব, আক্কেলপুরের ইউএনও মনজুরুল আলম, থানার ওসি আনিছুর রহমান ঘটনাস্থল তিলকপুরে ছুটে যান। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত তারা তিলকপুর অবস্থান করছিলেন। এ সময় তারা খেলার মাঠটি পরিদর্শনের পর আশপাশের লোকজন, আয়োজক কমিটি, ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও বাচ্চা হাজী কওমি মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে প্রায় দেড় মাস আগে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা ও চেয়ারে বসে খেলা দেখার জন্য ৭০ টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা রাখা হয়।

টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পার্বতীপুর ও জয়পুরহাট ফুটবল দল। ফাইনাল ম্যাচের আগে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দেন আয়োজকরা। টি স্টার ক্লাবের সভাপতি উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান (ইমন)। গত মঙ্গলবার বিকালে একদল মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা হামলা চালিয়ে খেলার মাঠের বেড়া ভাঙচুর করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে ভাঙচুরের দৃশ্য প্রচার করা হয়। ওই ঘটনার পর আয়োজকরা বুধবার বিকালের প্রীতি নারী ফুটবল ম্যাচটি বাতিল করেন।

জানতে চাইলে টি স্টার ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন বলেন, ‘ডিসি-এসপি এসেছিলেন। আমার সঙ্গে তাদের কথা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
আম্মারকে ঘিরে রাবিতে ৩ তদন্ত কমিটি: প্রতিবেদন জমা হয়নি একটিও
মিরপুরে দেয়াল ধসের ঘটনায় তদন্ত কমিটি
একীভূত ৫ ব্যাংকের অনিয়ম তদন্তে ফরেনসিক অডিট চলছে: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
আগস্টে ২ লঘুচাপের আভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা
আগস্টে ২ লঘুচাপের আভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা
শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন
জঙ্গি সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগশেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি