পাবনায় আ.লীগ ও বিদ্রোহী গ্রুপের সংঘর্ষে নিহত ১

পাবনা প্রতিনিধি
২০ মার্চ ২০১৬, ০৯:২৩আপডেট : ২০ মার্চ ২০১৬, ১১:৩৪

ইউপি নির্বাচন-২০১৬ পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার রাত সোয়া ১১টার দিকে ঢালারচর ইউনিয়নের মিরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত গহের মণ্ডল (৩০) ঢালারচর ইউনিয়নের খয়েরবাগান গ্রামের পাশান মণ্ডলের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. সিদ্দিকুর রহমান একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত গহের মণ্ডল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন ব্যাপারী গ্রুপের সমর্থক। সংঘর্ষে গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন।

এলাকাবাসী জানান, আমিনপুর থানার ঢালারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কোরবান আলী সরদার গ্রুপ ও দলের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন ব্যাপারী গ্রুপের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এর আগে দুই গ্রুপের মধ্যে একাধিকবার হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এরই জের ধরে শনিবার রাতে মিরপুর গ্রামে দুই পক্ষের সমর্থকরা ভোট চাইতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনাও ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে নাসির উদ্দিন ব্যাপারী গ্রুপের সমর্থক গহের মণ্ডল ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় অন্তত ১০ জন। তাদের প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) জাকির হোসাইন বলেন, কি নিয়ে, কীভাবে সংঘর্ষের সূত্রপাত সে বিষয়ে পরে জানাতে পারবো।

এদিকে, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের