মেলা থেকে ফেরার পথে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত

বগুড়া প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৫ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৫

বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। রবিবার (০২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছোট ধাপ এলাকার জিয়াউর রহমান প্রামাণিকের ছেলে শাহ নেওয়াজ (২০), একই উপজেলার ডিমশহর গ্রামের আবদুর রহমান মন্ডলের ছেলে আল হোসাইন মন্ডল (১৯) ও কাহালু উপজেলার কাজীপাড়ার মঞ্জুর আলীর
ছেলে মিথুন প্রামাণিক (১৯)। তারা সহপাঠী এবং বন্ধু।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, তিন বন্ধু আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলে নওগাঁয় বাণিজ্য মেলায় যান। মেলায় ঘোরাঘুরির পর রাতে বাড়িতে ফিরছিলেন তারা। রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এলে নওগাঁগামী আলুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন বন্ধু নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শাহ নেওয়াজের খালাতো ভাই গোলাম মোস্তফা ও মিথুন প্রামাণিকের বাবা মঞ্জুর আলী জানান, তিন বন্ধু বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল। তারা আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়। বাসায় ফেরার পথে তিন জনের প্রাণ কেড়ে নিয়েছে ট্রাক।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রাকের চালক নওগাঁর চকজাফরাবাদ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আলমগীর হোসেনকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শে‌ষে লাশগুলো পরিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।’

/এএম/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি