প্রবাসীর স্ত্রী-মেয়েকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদল নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৫

বগুড়ার ধুনট উপজেলায় প্রবাসীর স্ত্রী ও মেয়েকে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে না পেয়ে বাড়ির আসবাব ভাঙচুরের মামলায় আল আমিন সরকার (২৭) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় সেনাবাহিনী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত আল আমিন উপজেলার উত্তর নান্দিয়ারপাড়া গ্রামের ছামাদ সরকারের ছেলে। তিনি ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। 

মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার নিমগাছির এক ব্যক্তি দুবাই থাকেন। তার স্ত্রী স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে সোনাহাটা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত ২৯ জানুয়ারি বেলা ১১টায় মেয়েটি স্কুল থেকে ভাড়া বাসায় ফেরে। এ সময় ওই বাসায় মেয়েটির মা উপস্থিত ছিলেন না। এ সুযোগে আল আমিন ও তার দুই সহযোগী প্রবাসীর বাসায় এক যুবককে প্রবেশ করিয়ে দরজায় তালা লাগিয়ে দেন। ওই যুবকসহ মেয়েটিকে বাসায় জিম্মি করে তারা প্রবাসীর স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। 

কিন্তু চাঁদার টাকা না পেয়ে তারা মা ও মেয়েকে মারধর করেন। সেইসঙ্গে বাসার আসবাব ভাঙচুর করে ঘটনাস্থল থেকে চলে যান। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ওই দিন আল আমিনসহ তিন জনের বিরুদ্ধে থানা ও সেনাক্যাম্পে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। পরে আল আমিনকে ধুনট থানায় সোপর্দ করা হয়। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘প্রবাসীর স্ত্রীর করা চাঁদাবাজির মামলায় আল আমিনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি