বগুড়ায় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪২

বগুড়ায় ফাহিম হোসেন নামে দশম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের কলোনি এলাকায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফাহিম হোসেন (১৬) শহরের চকফরিদ কলোনির ফরহাদ হোসেনের ছেলে ও শাজাহানপুর উপজেলার ফয়জুল্লাহ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাত কয়েকজন যুবক। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন বলেন, ‌‘হত্যার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে। লাশ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী