বাথানের ঘর থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ২০:২৯ আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২০:২৯

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে বাথানের একটি ঘর থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামের এক যুবলীগ নেতার মরেদহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

ইউসুফ আলী স্বপন উপজেলার শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে।

স্বজনরা জানান, যুবলীগ নেতা স্বপন একা দুর্গম চরাঞ্চলের ওই বাথানে অবস্থান করে গরু, ভেড়া, ঘোড়া ও ছাগল দেখাশোনা করতেন। প্রতি বুধবার বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের জন্য বাজার করে দিয়ে আবার বাথানে চলে যেতেন। গত বুধবার তিনি বাড়িতে যায়নি, ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল এবং পরিবারের সঙ্গে কোনও যোগাযোগও হয়নি।

ওই বাথানের মালিক স্বপনের বন্ধু শ্রমিক নেতা সারজিল সম্পদ বলেন, ‘মোবাইল বন্ধ থাকায় বুধবারের পর থেকে স্বপনের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি। শুক্রবার সকালে স্থানীয় একজনকে বাথানে পাঠানো হলে জানতে পারি ঘরের মধ্যে স্বপনের মরদেহ পড়ে আছে।’

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে স্বপনের মৃত্যু হয়েছে। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম