সিরাজগঞ্জে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ১৯:৫৮ আপডেট : ২৯ জুন ২০২৫, ১৯:৫৮

সিরাজগঞ্জের কাজীপুরে হবিবর রহমান হবি হত্যা মামলায় এক পরিবারের তিন জনসহ ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। রবিবার (২৯ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক কানিস ফাতিমা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কাজীপুর উপজেলার পাটগ্রাম এলাকার পচা শেখের ছেলে জুড়ান শেখ, তার স্ত্রী লাভলী ও ছেলে আমির হোসেন, সোনা মল্লিকের ছেলে নজরুল ইসলাম, অসীম খাঁর ছেলে কুড়ান খাঁ ও শাহ আলীর স্ত্রী ফুলমালা।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম সরোয়ার খান ও পেশকার মোহাম্মদ আলী রায়ের তথ্য নিশ্চিত করেছেন। পিপি বলেন, ‘মামলায় সাত আসামির মধ্যে ছয় জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। অন্যজনকে খালাস দেওয়া হয়েছে।’

মামলার নথির বরাত দিয়ে পিপি জানিয়েছেন, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর রাতে খাবার খেয়ে নাতি মেহেদী হাসান শুভকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন হবিবর রহমান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ২ অক্টোবর বিকালে বাড়ির পাশে ফসলি জমিতে পানির মধ্যে তার লাশ পাওয়া যায়। পরে নিহতের পরিবার জানতে পারে, হবিবর রহমান প্রতিবেশী ফুলমালা খাতুনের বাড়িতে গোপনে যাতায়াত করতেন। এতে আশপাশের লোকজন সন্দেহ করে মাঝেমধ্যে তাদের সমালোচনা করতেন। এর জেরে ফুলমালা খাতুনসহ আসামিরা হবিবরকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে ফুলমালাসহ পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার-পাঁচ জনকে আসামি করে কাজীপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ২৭ জানুয়ারি সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলা চলাকালে ২০ জনের সাক্ষ্য নেন আদালত। আজ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

/এএম/
সম্পর্কিত
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
রায় পাওয়ার পর জমি দখল, এরপরই সংঘর্ষে প্রাণ গেলো হুরমুজের
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম