ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ২২:৩৩ আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২২:৩৩

সিরাজগঞ্জের কাজীপুরে ডোবার পানিতে ডুবে দুই মামাতো-ফুফাতো বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছাড়া নেমে এসেছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলো- বিলচতল গ্রামের হাফিজার রহমানের মেয়ে তন্নী (৮) হাফিজার রহমানের বোনের মেয়ে আনিকা (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

তন্নীর চাচা আব্দুল বারিক বলেন, ‘সকালে তন্নী ও আনিকা বাড়ি পাশে স্তূপ করে রাখা বালির ওপর খেলা করছিল। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে স্তূপ করে রাখা বালির পাশে ডোবায় তাদের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।’

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘যমুনা নদী থেকে উত্তোলনকৃত বালি বিলচতল গ্রামের হাফিজার রহমানের বাড়ির পাশে স্তূপ করে রাখা ছিল। সকালে ওই বালির ওপর খেলতে যায় তন্নী ও আনিকা। খেলার একপর্যায়ে তারা ডোবার পানিতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম