সিরাজগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ১০:৩২ আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১০:৪৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে পাবনার বেড়া উপজেলায় অভিযুক্তের মামার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই নাজমুল হক জানান, বেড়া উপজেলার মামার বাড়ি থেকে গ্রেফতারের পর ওই কিশোরকে সিরাজগঞ্জ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আসামি কিশোর হওয়ায় বিকালে তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

এর আগে ৯ মার্চ রায়গঞ্জ উপজেলার ওই গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। মাঝে চার দিন সামাজিকভাবে সালিশের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন।  

রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, বাড়ির পাশে এনজিওর মাধ্যমে পরিচালিত একটি স্কুলে সাত বছর বয়সী শিশুটি পড়াশোনা করে। স্কুল ঘরের মালিকের স্ত্রী সেখানে শিক্ষকতা করেন। পাঠদানের পাশাপাশি স্কুলটিতে শিশুদের সাঁতার শেখানো হয়। ঘটনার দিন সকালে স্কুলে এলে ওই শিক্ষিকার ছেলে শিশুটিকে আরেকটি ঘরে ঢেকে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি ঘটনা জানালেও তার স্বজনরা বিষয়টি থানায় না জানিয়ে গোপন রেখেছিল। শিশুটি বর্তমানে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
ধানম‌ন্ডি‌তে গৃহকর্মী‌কে নির্যাতন-ধর্ষণের অ‌ভি‌যোগে ২ জন গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি