মগজ পাওয়ার ৬ দিন পর মিললো নিখোঁজ কৃষকের মাথা থেঁতলানো লাশ

রাজশাহী প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, ১৭:৪১ আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৭:৪১

রাজশাহীর মোহনপুর উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে নিখোঁজ হওয়ার ছয় দিন পর আলতাফ শাহ (৫২) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার তুলশিক্ষেত্র বিলের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

গত ৯ মার্চ নিখোঁজ হন এই কৃষক। নিহত আলতাফ হোসেন (৫২) উপজেলার ধুরইল মন্ডলপাড়ার মৃত কুদ্দুস আলী শাহের ছেলে। তার বাড়ি মোহনপুর উপজেলার ধুরইল মণ্ডলপাড়া গ্রামে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ৯ মার্চ নিজের জমিতে সেচ দিতে গিয়েছিলেন আলতাফ। তার জমির পাশেই চাচাতো ভাই শরিফুল ইসলামের জমি। ওই রাতে শরিফুলও জমিতে সেচ দিতে গিয়েছিলেন। তখন স্থানীয় এক ব্যক্তি জমিতে শরিফুলের সঙ্গে আলতাফকে কথা কাটাকাটি করতে দেখেছেন। সেদিন রাতে আলতাফ বাড়ি ফেরেননি। পরদিন সকালে পরিবারের সদস্যরা জমিতে গিয়ে মানুষের মগজ ও রক্ত-মাংস দেখতে পান। এ ছাড়া জমি থেকে কিছুটা দূরে রাস্তায় ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখা যায়। পুলিশ গিয়ে সেদিন মগজ ও মাংস উদ্ধার করে। এটি মানুষের মগজ কিনা তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। সেদিন থেকেই শরিফুল পরিবারসহ লাপাত্তা। তার বাড়ি তালাবদ্ধ। ওই দিনই হত্যার শিকার হন আলতাফ। মগজ পাওয়ার ছয় দিন পর তার মাথা থেঁতলানো লাশ পাওয়া যায়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‌‘রবিবার বেলা ১১টার দিকে বিলের ডোবায় বিবস্ত্র অবস্থায় একটি লাশ পড়ে থাকার খবর জানান স্থানীয় লোকজন। সেখানে গিয়ে লাশটির মাথা থেঁতলানো দেখা যায়। খবর পেয়ে নিখোঁজ আলতাফের পরিবারের সদস্যরাও আসেন। তারা শনাক্ত করেন লাশটি আলতাফের। পরে ময়নাতদন্তের জন্য সেটি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। আলতাফের জমি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে লাশটি ডোবায় পড়ে ছিল।’

ওসি আরও বলেন, ‘আলতাফ নিখোঁজের ঘটনায় তার চাচা মোস্তফা ও চাচাতো ভাই শরিফুল ইসলামসহ ছয় জনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা করেছিল পরিবার। ওই মামলায় মোস্তফাকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করলেও আলতাফের বিষয়ে কিছু জানাননি। তিনি এখন কারাগারে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য আসামিদেরও গ্রেফতার করা হবে।’

/এএম/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি