ইলশেগুঁড়িতে ভিজলো রাজশাহী

রাজশাহী প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৬:০৮আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৬:০৮

অবশেষে ২৪ দিন পর রাজশাহীতে বৃষ্টির দেখা মিলেছে। গত কয়েকদিনের মৃদু তাপপ্রবাহের পর এই ঝিরিঝিরি বৃষ্টিতে রাজশাহীর আবহাওয়ায় কিছুটা ঠান্ডা পরিবেশ তৈরি হয়েছে। তবে সোমবার (১৭ মার্চ) দুপুরের পর থেকে সূর্যের তাপ ও মেঘলা পরিবেশের লুকোচুরি লক্ষ করা গেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহীতে সর্বশেষ বৃষ্টি হয়েছে গত ২২ ফেব্রুয়ারি। সেই সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৪ দশমিক ৪ মিলিমিটার। আর সোমবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে বৃষ্টির পরিমাণ মাপা সম্ভব হয়নি।

এদিকে, সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রবিবার (১৬ মার্চ) দিনের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। বৃষ্টিপাতের ফলে সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে। তবে আকাশে মেঘ থাকলে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, রাজশাহী সকাল ১০টার দিকে একটু বৃষ্টি হয়েছে। যা বৃষ্টি হয়েছে সেটি নামমাত্র। এর ফলে দিনে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বৃষ্টিপাত রেকর্ড করার মতো বৃষ্টি হয়নি।

এদিকে রাজশাহীতে গত কয়েকদিনের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। ফলে রমজানের মধ্যে প্রচণ্ড গরম অনুভব করছিল রাজশাহীবাসী। মৃদু তাপপ্রবাহের পরে সোমবার সকালে সামান্য এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে।

ব্যাটারিচালিত অটোরিকশাচালক সাগর আলী বলেন, ‘প্রায় ২০ মিনিটের মতো বৃষ্টিপাত হয়েছে। শীতের শেষে এমন বৃষ্টির পানি ভালোই ঠান্ডা ছিল। বৃষ্টিতে ভিজে গেছি।’

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আনোয়ারা বেগম বলেন, ‘গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। তবে আবহাওয়া অফিস এলাকায় তেমন বৃষ্টিপাত হয়নি। আকাশে মেঘ রয়েছে। দিনে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক উম্মে সালমা বলেন, ‘এই বৃষ্টি আমের জন্য ভালো। আমের বোঁটা শক্ত হবে। দীর্ঘদিন খরার পরে হালকা বৃষ্টি হলো। তবুও চাষিদের আমের বাগানে সেচ দিতে হবে। এ ছাড়া অন্যসব ফসলের জন্য উপকার হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম