বিএনপি নেতার বাড়ি থেকে ১৩ চোরাই গরু উদ্ধার, দল থেকে বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ২০:১৯ আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২০:১৯

বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর শাহর (৪০) বাড়ি থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। গ্রেফতার এক চোরের স্বীকারোক্তিতে নওগাঁ ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ শনিবার গভীর রাতে তার কাহালুর পিলকুঞ্জ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে।

এ ঘটনায় রবিবার (২৩ মার্চ) উপজেলা বিএনপি তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিস্কার করেছে।

কাহালু থানার ওসি আবদুল হান্নান ওই বিএনপি নেতার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সম্প্রতি নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বেশ কয়েকটি গরু চুরি হয়। এ ব্যাপারে আত্রাই থানায় মামলা হয়। আত্রাই থানা পুলিশ এক চোরকে গ্রেফতার করলে তিনি স্বীকারোক্তি দেন। তিনি জানান, গরুগুলো বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ ফকিরপাড়া গ্রামে আবুল হোসেনের ছেলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর শাহর বাড়িতে আছে। এর প্রেক্ষিতে নওগাঁ ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ বগুড়ার কাহালু থানা পুলিশের সহযোগিতায় শনিবার রাত আড়াইটার দিকে পিলকুঞ্জ ফকিরপাড়া গ্রামে বিএনপি নেতা আবদুল গফুর শাহর বাড়িতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে গফুর শাহ পালিয়ে যায়। এরপর গ্রেফতার চোরের দেখিয়ে দেওয়ামতে পুলিশ ওই বাড়ির গোয়ালঘর থেকে চোরাই ১৩টি গরু উদ্ধার করে।

কাহালু থানার ওসি আবদুল হান্নান ও কালাই ইউনিয়নের চেয়ারম্যান জোবায়ের হোসেন সবুজ বিএনপি নেতা গফুর শাহর বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, রবিবার বিকালে কাহালু উপজেলা বিএনপির দফতর সম্পাদক মো. শাহজালাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদের সিদ্ধান্তক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির কালাই ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর শাহকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক কোনও সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কৃত বিএনপি নেতা আবদুল গফুর শাহর মোবাইল ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
শিশুসন্তানকে নিয়ে বাজারে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা, পথে থামিয়ে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জের সীমান্তবর্তী নাজিরপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ 
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ