ছাত্র-জনতার আন্দোলনে দুই হাতে পিস্তল চালানো জহিরুল রিমান্ডে

রাজশাহী প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ০৯:০৮আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৯:০৮

রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল হক রুবেলকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় সোমবার (২৪ মার্চ) আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক আবদুর রফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাকিব আনজুম হত্যা মামলাটি তদন্ত করছেন নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ইব্রাহিম খলিল। তিনি আসামি রুবেলের তিন দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক মো. মামুনুর রশিদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

যুবলীগ কর্মী রুবেল গত বছরের সেপ্টেম্বরে গ্রেফতার হয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর তাকে দুই হাতে পিস্তল নিয়ে গুলি ছুড়তে দেখা যায়। সেদিন গুলিবিদ্ধ হয়ে মারা যান সাকিব আনজুম। এই ঘটনায় তার বাবা হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি রুবেল।

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী