এসপির বডিগার্ড পরিচয়ে চাঁদা দাবি করা ব্যক্তি গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
২৭ মার্চ ২০২৫, ১৬:৪৬আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৬:৪৬

নওগাঁর জেলা পুলিশ সুপারের (এসপি) বডিগার্ড পরিচয় দিয়ে চাঁদা দাবি করা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে একটি চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার ব্যক্তির নাম সাগর ওরফে রিমন (২৬)। তিনি মান্দা উপজেলার বাংড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে। সাগরের বিরুদ্ধে প্রতারণা, মাদক ও চাঁদাবাজির অভিযোগে আগের ছয়টি মামলা রয়েছে বিভিন্ন থানায়। 

বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

লিখিত বক্তব্যে সাফিউল সারোয়ার বলেন, পুলিশের কাছে তথ্য ছিল একজন প্রতারক পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি করছে। সর্বশেষ গত ২০ মার্চ নওগাঁ জেলার পুলিশ সুপারের বডিগার্ড পরিচয় দিয়ে ইফতারির জন্য নওগাঁ জেলা ধান চালের আড়তদার সমিতির সচিব শহিদুল ইসলামের কাছে থেকে দুইবারে ৭ হাজার ১৪০ টাকা বিকাশের মাধ্যমে চাঁদা নেয়। এ ঘটনা জানার পর পুলিশের একাধিক টিম এই প্রতারককে ধরার জন্য চেষ্টা করছিল। ওই বিকাশ অ্যাকাউন্টের সূত্রে ধরে গতকাল বুধবার দিবাগত রাতে মান্দা উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে সাগর ওরফে রিমন নামের ওই প্রতারককে আটক করা হয়। আজ সকালে নওগাঁ সদর থানায় তার বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হয়। তার সঙ্গে অন্য কেউ জড়িত কি না তা জানার জন্য আদালতে তার রিমান্ড আবেদন করা হবে। 

তিনি বলেন, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে চারটি ও মাদকের দুটি মামলা রয়েছে। পুলিশ ছাড়াও বিভিন্ন সময় সে নিজেকে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ইটভাটা ও ভোক্তা অধিকারের কর্মকর্তা পরিচয়ে দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেছে।

নওগাঁবাসীর উদ্দেশে পুলিশ সুপার বলেন, পুলিশ পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পুলিশ পরিচয় দিয়ে কেউ টাকা দাবি করলে তাকে আটক করে পুলিশে সংবাদ দেবেন। কোনোভাবেই ধোঁকাবাজদের মাধ্যমে চাঁদাবাজির শিকার হবেন না।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের