পাবনায় ব্যবসায়ীকে হত্যা

পাবনা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১২:১০ আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২:১০

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় মহাসড়কের পাশে জাহিদুল মোল্লা (৬০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) সকালে পাবনার আতাইকুলার ডেমরা-আতাইকুলা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা নামক স্থানে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত জাহিদুল মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলে হাট এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে ও পেশায় একজন কাঠ ব্যবসায়ী।

আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, সকালে কৃষকরা মাঠে কাজ করতে এলে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং কাজ করছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।

নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, গতকাল বিকালে কাঠের ব্যবসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি