চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে রুয়েট কর্মকর্তা কারাগারে

রাজশাহী প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ০৯:৫৫আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৯:৫৫

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের মালোপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার (১১ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তির নাম মানিকুজ্জামান মানিক। তিনি রুয়েটের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব)।  এই মামলার আরেক আসামি রাজশাহীর হার্ডওয়্যার ব্যবসায়ী মুনরুজ্জামান মুন, তিনি মানিকুজ্জামানের বড় ভাই। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্প্রতি নগরীর রাণীনগর সাধুর মোড় এলাকার তামান্না ইয়াসমিন নামের এক নারী মানিক ও তার ভাই মুনের বিরুদ্ধে এই মামলা করেন। রুয়েটে চাকরি দেওয়ার আশ্বাসে মানিক ও তার ভাই মুনকে তামান্না ইয়াসমিন ২০২২ সালের ৯ মার্চ ৪ লাখ ও ১৬ মার্চ ১ লাখ টাকা দেন। এরপর দীর্ঘদিন অতিবাহিত হলেও তারা চাকরি দিতে পারেননি। টাকাও ফেরত দেননি। তাই ভুক্তভোগী ওই নারী মামলা করেন। ওই মামলায় গ্রেফতার করে মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মানিকুজ্জামান মানিকের বিরুদ্ধে শুধু চাকরি দেওয়ার নামে প্রতারণা নয়, ব্যক্তিগত প্রয়োজনে এবং জমির বায়না নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। এসব অভিযোগ নিয়ে ভুক্তভোগীরা গত ১৬ মার্চ সংবাদ সম্মেলন করেছিলেন। সংবাদ সম্মেলনে মাহাবুবুর রহমান সঞ্জু, শাহি, নওবাহার খাতুন, তামান্না ইয়াসমিন, আশরাফ উজ জামান ও মামুনুর রশিদ অভিযোগ করেন, তাদের কাছ থেকে এই দুই ভাই মোট ১৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

সংবাদ সম্মেলনের খবর গণমাধ্যমে প্রকাশ হলে, অভিযুক্ত দুই ভাই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পাওনাদারদের হুমকি দিতে থাকেন। পরবর্তীতে গত ২৮ মার্চ ভুক্তভোগী তামান্না ইয়াসমিন মামলা করেন।

মানিকুজ্জামান মানিককে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে আরো দুজন ভুক্তভোগী থানায় গিয়ে হাজির হন। এ সময় রানীনগর পানির ট্যাংক এলাকার সালমা কবির নামের এক নারী অভিযোগ করেন, তার মেয়ে ফাহমিদা আক্তার রিমিকে রুয়েটে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪ বছর আগে মানিক ও তার ভাই মুন ১০ লাখ ৩০ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেছেন।

আরেক ভুক্তভোগী জেসমিন আরা দাবি করেন, তার স্বামী সুইটকে রুয়েটে চাকরি দেওয়ার নাম করে ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন মানিক ও তার ভাই মুন। এ দুই ভুক্তভোগী বোয়ালিয়া থানায় তাদের বিরুদ্ধে আলাদা দুটি অভিযোগ দায়ের করেছেন।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান বলেন, ‘মানিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আরও যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী